কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমিকের বিয়ের তিন পরে গলায় ওড়না পেচিয়ে ঘরের ধর্নায় ফাঁস ঝুলিয়ে মিতু (১৪) নামের এক এক কিশোরী আত্মহত্যা করেছেন। সে শিমুলবাড়ী দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
রবিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী টেপরীর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত ওই কিশোরী একই ইউনিয়নের বোডেরহাট এলাকার মৃত আফাজ উদ্দিনের মেয়ে।
রবিবার (৮ আগস্ট) রাত আটটার দিকে এ তথ্য জানান, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন।
ইউপি সদস্য জানান, নিহত ওই কিশোরীর মা ঢাকায় থাকেন। কিশোরী মিতু তার নানীর বাড়ি শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী টেপরীর বাজার এলাকায় থাকতেন। একই এলাকার আব্দুর রহমানের ছেলে রাজু (২২) এর ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।
গত দিন আগে পারিবারিকভাবে প্রেমিক রাজুর অন্যত্র বিয়ে করে। রোববার বিকেলে ওই কিশোরী তার নানীর বাড়ির একটি ঘরে গলায় ওড়না পেচিয়ে ধর্নায় ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করলে নিহতের নানী নুরজাহান ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ওই কিশোরীর মরদেহ নিচে নামায়। ধারনা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত কারনেই মেয়েটি আত্মহত্যা করেছেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, একটি মেয়ের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
সুজন মোহন্ত/বার্তা বাজার/টি