জাগো বাংলার নারী সংগঠনের আয়োজনে খাদ্য সহায়তা প্রদান

শুধু করোনা পরিস্থিতি নয়, দেশের যে কোন সংকট মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৮ আগস্ট) বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন সোহেল। জাগো বাংলার নারী সংগঠনের সভাপতি শিমু নূরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

এ সময় জাগো বাংলার নারী সংগঠনের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর