নতুন করে ১০১ জন করোনায় আক্রান্ত, ৬ জনের মৃত্যু

সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬৭ জনের।

করোনায় আক্রান্তরা হলো সদর উপজেলায় ১৮, কসবায় ৩৪ জন, সরাইলে ৫ জন, আখাউড়ায় ৩ জন, আশুগঞ্জে ১৩ জন, নাসিরনগরে ৫ জন, বিজয়নগরে ৭ জন , নবীনগরে ৬ জন ও বাঞ্ছারামপুরে ১০ জন। ঢাকা থেকে আসা পিসসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৯ জনের।

এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩০জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ১৮৫ জন।

সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ কাজ করছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমান বাড়িয়ে দেয়া হয়েছে।

সে সাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয় গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২৯ জনের মৃত্যু হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *