লক্ষ্মীপুরের রায়পুরের ও চাঁদপুরের ফরিদগঞ্জ সীমান্তবর্তী খালের পাশের বিল থেকে হাবিব মৃধা (২৭) নামে এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৮ আগষ্ট) বিকালে উপজেলার ১১নং চর দুঃখিয়া পুর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হর্ণিদুর্গাপুরের মৃত মনির মৃধার ছেলে হাবিব মৃধা ।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে গুপ্তের বিলে স্থানীয় দুইটি শিশু কচুর লতা খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়। পরে স্থানীয় চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশের বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।
নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম, ভাই বাবুল, ভাগ্নি আরিফা বেগম তন্নি, ভাতিজা রাকিব মৃধা লাশটি শনাক্ত করেছেন।
নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম জানায়, চাঁদপুর বোনের বাসা থেকে গত শনিবার (৪ আগষ্ট) দুপুরে তার বন্ধু মদিনা বাজার এলাকার আঃ রহিমের ফোন পেয়ে চলে যাওয়ার পর আর বাসায় ফিরেনি। পরে আত্নীয় স্বজনের বাসায় খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান পাইনি। অবশেষে গুপ্তের বিলে লাশের কথা শুনে ছুটে এসে দেখি আমার ভাইয়ের লাশ।
তিনি জানান, খুনিরা আমার ভাইকে জবাই করে হত্যা করা করেছে।
নিহতের পারিবারিক সূত্র আরোও জানায়, আমাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বিল্লাল বরকন্দাজদের সাথে। ইতিপূর্বেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে তারা।
ফরিদগঞ্জের ১১নং চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন টিপু জানান, বিল্লালদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১০/১২টি মামলা রয়েছে। এছাড়া নিহতের যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হাবিব মৃধা । লাশটি উদ্ধার পক্রিয়া চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওসমান গণি/বার্তা বাজার/এসবি