করোনা উপসর্গে কুবি শিক্ষার্থী হাসানের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসান।

রোববার (৮ আগস্ট) সকালে শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর তাকে দুপুর আড়াই টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের সন্তান। তিনি বেশকিছুদিন যাবৎ জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে ২ দিন ভর্তিও ছিলেন তিনি।

এরপর সেখানে চিকিৎসা নেয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রোববার সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে দুপুরের দিকে হাসাপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর