নীলফামারীতে বঙ্গমাতা স্মরণে ডিসি ভবনে ছাদবাগান

নীলফামারীতে বঙ্গমাতা স্মরণে ডিসি ভবনে ছাদবাগান। ছবি: বার্তা বাজার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে ১৪দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

রোববার (০৮ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে এসব মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী বক্তব্য দেন।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সহকারী কমিশনার ভুমি মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, নীলফামারী জেলায় ৪২জন দরিদ্র নারীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন দেয়া হচ্ছে। এরমধ্যে নীলফামারী সদরে ১৪ জনকে দেয়া হয় এদিন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ভবনের ছাদে বঙ্গমাতার নামে ছাদ বাগান উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, বঙ্গমাতা দুঃস্থ এতিমদের খুব ভালোবাসতেন। তাদের খাওয়াতেন। ছাদ বাগানের যে ফল হবে এগুলো নীলফামারীর দরিদ্র দুঃস্থ এতিমদের দেয়া হবে। এরআগে গণভবন থেকে সারাদেশে একযোগে বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাকিব-উল-ইসলাম (স্মরণ)/নীলফামারী/০১৭৮০৫৭৬০৩৩/০৮আগষ্ট’২০২১ইং

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *