এজবাস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপে অপরাজেয় বিরাট বাহিনী। ইংল্যান্ডকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। অন্য দিকে দুরন্ত ফর্মে থাকা ভারত আজ রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নিতে পারে।তবে অতীত ইতিহাস কোহলিদেরই এগিয়ে রাখছে।
১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ওয়াকা গ্রাউন্ড স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে ৯ রানে হারায় ইংলিশরা! এই শেষ! এরপর দীর্ঘ ২৭ বছরেও ভারতকে হারতে পারেনি ইংরেজরা! রোববার (৩০ জুন) বিশ্বকাপের দ্বাদশ আসরের ৩৮তম ম্যাচে ব্রিটিশদের বিপক্ষে নামছে ভারত।
১৯৯২ বিশ্বকাপের আসরের পর আরও তিনটি ম্যাচে ভারতের মোকাবেলা করেছে ইংল্যান্ড। ১৯৯৯ এর বিশ্বকাপে এজভাস্টনে ইংলিশদের ৬৩ রানে হারায় টিম ইন্ডিয়া! এরপর ২০০২-০৩ আসরেও হারে তারা; ৮২ রানে! তৃতীয় ম্যাচটি ২০১০-১১ বিশ্বকাপে; যদিও ম্যাচটি টাই হয়! ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে ভারত। জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডও করে ৩৩৮ রান!
এছাড়া ওয়ানডেতেও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ভারত! এখন পর্যন্ত মোট ৯৯টি ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছে ৫৩টিতে; বিপরীতে ইংলিশদের জয় ৪১টি ম্যাচে; এর মধ্যে ৩টি ম্যাচের ফলাফল হয়; আর দুটি ম্যাচ হয়েছে টাই!
তবে ইংল্যান্ডের একটু বেশি আত্মবিশ্বাসী থাকবে এই ম্যাচে; কেননা গেল বছর নিজেদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছে তারা। সিরিজটি ২-১ এ জিতেছিল ইংলিশরা।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরটা কোহলি, ঋষভ পান্থ, ধোনি, দীনশে কার্তিক, হার্দিত পাণ্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, বুমরাহ।
বার্তাবাজার/এএস