কমলনগরে স্যানিটারী ইন্সপেক্টরের অভিযানে আড়াই মণ পচা আম ধ্বংস
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ পচা আম জব্দ করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) বিকেলে জেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে প্রায় আড়াই মন পচাঁ আম জব্দ করেন তারা।
তবে প্রাথমিকভাবে সংশোধনের জন্য অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি কর্মকর্তারা। পরে জব্দকৃত পচাঁ আম জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া একই সময়ে বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হলুদ মরিচের গুড়া সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।
এসব খাদ্যদ্রব্য পরীক্ষা-নিরীক্ষায় মানহীন হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজ উদ্দিন।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন রামগতি কমলনগর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াজ উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তা বাজার/এসবি