দীর্ঘদিন বার্সেলোনার সাথে থাকা সম্পর্কের ইতি টেনে অবশেষে ফ্রান্সের ক্লাব পিএসজিতেই যাচ্ছেন লিওনেল মেসি। এমনটাই জানাচ্ছে ফ্রান্সের গণমাধ্যমগুলো।
দেশটির সংবাদমাধ্যম লে’কিপ জানায়, রোববার (০৮ আগস্ট) রাতে বা সোমবারের মধ্যেই হয়ে যেতে পারে এই ফুটবল মহাতারকার মেডিকেল চেকআপ।
রিপোর্টে বলা হয়, এই সপ্তাহেই পিএসজিতে যোগ দিতে পারেন মেসি। ইতোমধ্যে তিনি পিএসজির সাথে চুক্তি করতে রাজিও হয়েছেন। খুব দ্রুতই তিনি ফ্রান্সের পাড়ি জমাবেন।
প্রসঙ্গত, বার্সার সাথে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে এখন ফ্রি এজেন্ট হিসেবে আছেন লিও। স্পেন ও ফ্রান্সের গণমাধ্যমগুলোতে নানা সংবাদ প্রকাশের পর অবশেষে মেসি নিজেই জানালেন তার পিএসজিতে যাওয়ার সম্ভাবনার কথা।
বার্তা বাজার/এসজে