পরীমনির ঘটনায় মুখ খুললেন ডিপজল

পরীমনি ও মনোয়ার হোসেন ডিপজল।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ঘটনায় এবার মুখ খুলেছেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

পরীমনির বিষয়ে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নই। আইন পরীমনির বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেবো। পরীমনির ঘটনার পর সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে যাতে কেউ খারাপ কাজের সঙ্গে যুক্ত না থাকে।

তিনি আরও বলেন, আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছি তারা সবাই পরীমনির জন্য কি করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে এর আগে আইন পরীমনির বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে।

এদিকে পরীমনির এসব কাণ্ডের জেরে তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *