ফটিকছড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন।
রোববার (৮ আগস্ট) দুপুরে বীর মুক্তিযুদ্ধা এম জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। এসময় দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস.এম আলমগীর,ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,নাজিরহাট পৌর মেয়র সিরাজ উদ-দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী,ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন।
মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/এসবি