দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৫জনই ঢাকা বিভাগের। এর আগের ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০১ জন মারা গিয়েছিল।
অন্যান্য বিভাগে মধ্যে গত ২৪ ঘণ্টায় চটগ্রামে ৫৯ জন, খুলনায় ৩০ জন, রাজশাহীতে ১২ জন, বরিশালে ১২ জন, রংপুরে ১০ জন, সিলেটে ৭ জন ও ময়মনসিংহে ৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৬৫২ জনে।
রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ হাজার ২৯৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।
বার্তা বাজার/নব