নওগাঁর ধামইরহাটে ৫০৫ পিচ টাপেন্টা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার (৮ আগস্ট) বিকালে উপজেলার শিমুলতলী এলাকা থেকে মঈনুল ইসলাম (৩৫) নামের মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে আটক করেন।
আটককৃত ব্যক্তি উপজেলার রসপুর নামক এলাকার পিতা মৃত জসিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ওইদিন বিকালে ধামইরহাট ধানাধীন শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫০৫ পিচ টাপেন্টাসহ আসামী মইনুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃত মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধভাব সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।
পরবর্তীত আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি