ঢাকার কেরানীগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আরিফুর রহমান (২৬), মোঃ তাহিদ জোমাদার (২২) ও মোঃ তারিফুল ইসলাম (২৩)।
রোববার (৮ই আগস্ট) বিকেলে র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা গেছে, গত শনিবার আনুমানিক বিকেল পুনে ৫টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭শ’৪০ পুরিয়া হেরোইনসহ মোঃ আরিফুর রহমান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া একই একইদিন আনুমানিক দিবাগত রাত পুনে ১২টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে অপর একটি আভিযানে ৫ হাজার ৭শ’৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তাহিদ জোমাদার (২২) ও মোঃ তারিফুল ইসলাম (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি