ভৈরবে শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (৮ অগস্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন শেষে ৭ জন গরীব ও অসহায় নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা,সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ জুলহাস হোসেন সৌরভ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম,ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ ।
মোঃ জামাল আহমেদ/বার্তা বাজার/এসবি