২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২২৪ ডেঙ্গু রোগী

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছেই না। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১১ জনই ঢাকার। আর ঢাকার বাইরে রয়েছেন ১৩ জন।

রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২১১ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ১৩ জন।

এর আগে শনিবার (৭ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২০৪ জন, শুক্রবারে ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৫৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৫৮৭ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর