পাবনা জেলা আওয়ামীলীগের শেখ ফজিলাতুন নেছা মুজিবে’র জন্মদিন পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছামুজিবে’র জন্মদিন পালন করেছে পাবনা জেলা আওয়ামীলীগ।
দিনটি উপলক্ষে দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ ফজিলাতুন নেছা মুজিব’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলের নেতাকর্মীরা। পরে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ প্রার্থনা পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: বেলালী।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষণ রায়, উপদেষ্টা লিয়াকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন।
জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজাহান মামুন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাহিমা আক্তার পলি,পৌর আওয়ামীলীগের সভাপতি শামিমা শিরিন,সাধারন সম্পাদক শামিমা শিখা,জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু,জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/এসবি