নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ৫জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া এসময় আহত আরো ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন। সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি যাত্রীবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসময় গুরুতর আহত আরো ৫ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো দুই-একজন বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাকলাইন শুভ/বার্তা বাজার/এসবি