শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

ট্রেন। ফাইল ছবি

দেশে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট থেকে চলবে ট্রেন। তবে এবার অর্ধেক যাত্রী নিয়ে নয়, শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন।

রোববার (৮ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র।

সূত্র জানিয়েছে, যত আসন তত যাত্রী নিয়ে সব ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে অর্ধেক টিকিট অনলাইনে ও বাকি অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। শতভাগ যাত্রী নিয়ে চললেও যাত্রীদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা হবে।

আগামী ১১ আগস্ট থেকে আন্তনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে আন্তঃনগর ৩৮ জোড়া, মেইল ও কমিউটার ট্রেন ১৯ জোড়া।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *