করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে আগামী ১০ আগস্ট। ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার (৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমল খুলবে এবং গণপরিবহনে অর্ধেক যাত্রী চলবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর তা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
বার্তা বাজার/নব