পাকুন্দিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয় কর্তৃক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরনের আয়োজন করেন।

রবিবার (৮ আগষ্ট) উপজেলা পরিষদের হলরুমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স মাধ্যম যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা।

এসময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এমকেএম লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল আলম, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলসহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতীবৃন্দরা।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর