করোনার টিকা নিয়ে রাজনীতি বন্ধে রাজশাহীতে মানববন্ধন
৬ মাসের মধ্যে দেশের সকল নাগরিককে গণটিকার আওতায় আনা, করোনার টিকা নিয়ে ব্যবসা ও রাজনীতি বন্ধ ও সুষ্ঠু রোড ম্যাপ ঘোষণা করে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রগতিশীল শিক্ষক, শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবী ফোরামের আয়োজনে রবিবার (৮ আগস্ট) সকাল ১১টায় নগরীর আলুপট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেড় বছর পার হয়ে গেলেও সরকার সকল নাগরিকদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পারেনি। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি বেড়েই চলছে। শ্রমিকদের প্রণোদনা না দিয়ে ধনী মালিকদের প্রণোদনা দেয়া হচ্ছে। এ সময় বক্তারা করোনাকালীন সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমগুলোকে আরো সচ্ছলতা ও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, গনসংহতি আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলার সমন্বয়ক মুরাদ মোর্শেদ, বাসদ রাজশাহী জেলার সমন্বয়ক আলফাজ হোসেন যুবরাজ, খেলাঘর রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, কবি নূর ই হাফিজা খানম।
কণ্ঠস্বর সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক নাদিম সিনার সঞ্চালনায় ও উদীচী রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছড়াকার, বীর মুক্তিযোদ্ধা আলী আর্সলান অপুসহ অন্যান্যরা।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এম