আখাউড়া স্থলবন্দরে প্রথমবার গম আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের আগরতলা থেকে এই প্রথমবারের মত গমের একটি বড় চালান বাংলাদেশে আমদানি করা হয়েছে।

বুধবার (৮ আগষ্ট) রবিবার সকাল ১১ টার সময় আখাউড়া স্থল বন্দর দিয়ে ১৩২০ মেট্রিক টন গমের মধ্যে প্রথম ধাপের ৩০ টি পণ্যবাহী ট্রাকের মাধ্যমে এই চালানটি আখাউড়া স্থল বন্দরে এসে পৌঁছায়।

এতে করে এই স্থল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন দু দেশের ব্যবসায়ীরা।

ভারতের মেসার্স ব্রিফ কিশোর প্রসাদ এজেন্ড এর মাধ্যমে বাংলাদেশর মেসার্স বিসমিল্লাহ ফ্লায়ার মিলস এই পণ্য গুলো গ্রহণ করেন।

জানা যায়,ভারতের উত্তর প্রদেশের সাথে ভারতের পূর্বাঞ্চলের আগরতলা রাজ্যের সাথে রেল যোগাযোগ ভাল হওয়ায় এই দিক দিয়ে আমদানি করা হচ্ছে এই পণ্যগুলো। তাতে ব্যবসায়ীরা মনে করছেন সময় ও খরচ অনেকটা কমে এসেছে এই স্থল বন্দর ব্যবহারের মাধ্যমে। এতে করে এই স্থল বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে একটি চাঞ্চল্যবোধ ফিরে এসেছে।

স্থলবন্দর ব্যবসায়ীক মেসার্স আদনান ট্রেডার্স ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকার আক্তার হোসেন বলেন,আমাদের এই স্থল বন্দর দিয়ে এই প্রথম কোন ভারত থেকে একটি গমের বড় চালান বাংলাদেশে এসেছে। এই স্থল বন্দর ব্যবহার করে আমদানি বৃদ্ধি করা হলে ব্যবসায়ীকরা সল্প সময়ে ও অল্প খরচে এই দিক দিয়ে ব্যবসা করে ব্যবসায়ীরা লাভবান হতে পারবে। আশা করি আমদানি কারকরা এই স্থল বন্দর ব্যবহার করে ব্যবসা করলে অসংখ্য শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

এ সময় আখাউড়া স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন,এই স্থল বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। স্থল বন্দর মানেই আমদানি ও রপ্তানি কার্যক্রম,কিন্তু আমরা এতদিন শুধু রপ্তানি করে আসছি। আজ প্রথমবারের মতো বেসরকারি ভাবে বড় একটি চালান এই স্থল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে। এটি আমাদের বন্দরের জন্য বড় একটি মাইলফলক বলে আমি মনে করি।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান জানান,ভারত থেকে ১৩২০ মেট্রিক টন গমের একটি এল সির প্রথম ৩০টি ট্রাক আজ বন্দরে প্রবেশ করেছে। এতে করে এই স্থলবন্দরে রপ্তানি পাশাপাশি আমদানি কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। আমদানি কার্যক্রম বৃদ্ধি পেলে এই বন্দরের রাজস্বখাতটি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি এই বন্দরের ব্যবসায়ীক ও শ্রমিকদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর