বিদায়ী সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন মেসি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় আর থাকছেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২১ বছর পর প্রিয় ক্লাব ছাড়ছেন তিনি। আনুষ্ঠানিকভাবে ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি ঘটলো।

রোববার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৪টায় বার্সেলোনার হয়ে শেষ সংবাদ সম্মেলনে আসেন মেসি।

প্রিয় ক্লাবকে বিদায় জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। মেসি বলেন, ক্লাবের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এভাবে চলে যেতে হবে ভাবেনি কখনও।

বার্সার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছিলেন মেসি। কিন্তু তা আর সম্ভব হলো না। মেসি জানালেন, নতুন কোনো সঙ্গে এখন পর্যন্ত চুক্তি হয়নি বা কাউকে সম্মতি দেইনি।

সংবাদ সম্মেলনে মেসি জানান, বার্সায় থাকার জন্য সম্ভাব্য সবই করেছেন তিনি। কিন্তু লা লিগার নতুন নিয়মের কারণে তা সম্ভব হয়নি। গত বছর বার্সায় থাকার ইচ্ছা না থাকলেও এই বছর থাকার ইচ্ছা ছিল বলে জানান তিনি।

শেষবার মেসিকে বিদায় জানাতে ন্যু ক্যাম্পের বাইরে হাজির হয়েছেন হাজার হাজার দর্শক। মেসিকে এক নজর দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকেন তারা।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ৭০৯টি গোল করেছেন মেসি। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ক্লাবের হয়ে জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর