করোনার টিকা নিলেন জুনায়েদ বাবুনগরী

করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নেন তিনি। গাড়িতে বসেই করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।

টিকা গ্রহণের পর বাবুনগরী বলেন, করোনা মহামারির এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকলপ্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তাওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। বিপদের এই সময় আল্লাহর কাছে দোয়া করি, যেন করোনা থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

বাবুনগরীর করোনা টিকা নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে প্রচার করা হলে আলেম সমাজ টিকা গ্রহণে উৎসাহ পাবে বলে মনে করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর