পাকুন্দিয়ায় পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধন!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির দেড় লক্ষ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে ভুক্তভোগী নূরুল ইসলামের ছেলে রায়হান জানান, `পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের নিজ বাড়ির ২০০ গজ সামনে পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো গত শনিবার সন্ধ্যা ৭ টায় পুকুর পাড় দিয়ে ঘোরাফেরা শেষে তিনি বাড়িতে ঘুমিয়ে পড়েন।

রবিবার সকাল ৬ টায় ঘুম থেকে উঠে লোক মারফত খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরের অধিকাংশ মাছ মরে গেছে এবং বাকিগুলো মরে যাচ্ছে। তাৎক্ষণিক চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে মরে ভেসে ওঠা মাছ দেখতে পায়।

পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির দেড় লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলে’।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, ‘অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’ ।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর