অস্ট্রেলিয়ার হার নিয়ে চিন্তিত নন গিলক্রিস্ট

বাংলাদেশ সফরে ইতোমধ্যেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে। যদিও স্কোয়াডে ছিলেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল আর অ্যাারন ফিঞ্চের মত খেলোয়াড়েরা। ৪র্থ ম্যাচে অজিরা প্রথম জয়ের দেখা পেয়েছে। তবে এরকম অবস্থা নিয়ে খুব বেশী চিন্তিত নন সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে সাবেক উইকেট কিপার জানান, আমি মনে করি না বাংলাদেশে অস্ট্রেলীয় দলের পারফরম্যান্স, সিরিজ হার- এসব নিয়ে চিন্তিত হওয়ার খুব একটা কারণ আছে। বিশ্বকাপের আগে এই দলে অ্যারন ফিঞ্চ ফিরবে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরাও ফিরবে। মারনাস লাবুশেন কিংবা মার্কাস স্টয়নিসদেরও যদি যোগ করা হয়, তাহলে ব্যাটিংয়ের চেহারাটা তো এমন থাকবে না।

তবে স্পিনের বিরুদ্ধে অজিরা যে অত স্বছন্দ নয় সেটা গিলক্রিস্টও স্বীকার করেন। স্লো বলেও তাঁরা ঠিকমত খেলতে পারে না। দ্রুত এই সমস্যা থেকে বেরোতে না পারলে সেটা দলের জন্য অনুকূল হবে না বলে মনে করেন গিলক্রিস্ট।

তিনি বলেন, এটা তো লুকোচুরির কোনো বিষয় নয়। অস্ট্রেলীয় দল স্পিনের বিপক্ষে কিংবা একটু ধীরগতির বোলিংয়ের বিপক্ষে সব সময়ই একটু বিপাকে পড়ে। উপমহাদেশে খেলতে গেলে এটাই অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর