প্লেয়ার অব দ্য মান্থ বা মাসের সেরা ক্রিকেটারের মনোনয়নের তালিকা প্রকাশ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন এ তালিকায় আছেন আরও দুইজন। তারা হলেন- অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবার মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ৫ উইকেট শিকারের পর ওয়ানডে সিরিজে নেন সর্বোচ্চ ৮ উইকেট। এছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান সাকিব।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব। এর আগে মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন মুশফিকুর রহিম। যিনি পরবর্তীতে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বার্তা বাজার/নব