ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকাণ্ডে ফেঁসে যাচ্ছেন অনেক ভিআইপি। ইতোমধ্যে এসব ভিআইপিদের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (৮ আগস্ট) দুপুরে সিআইডির সদর দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
তিনি বলেন, গতকাল মূল ৬ আসামির বাসায় তল্লাশি চালানো হয়েছে। তাদের বাসা থেকে কিছু ডিভাইস উদ্ধার হয়েছে। ব্ল্যাকমেইলের কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, যা স্বীকার করছে গ্রেপ্তারকৃতরা।
শেখ ওমর ফারুক বলেন, তাদের সঙ্গে বড় বড় ব্যবসায়ীদের সম্পৃক্ততা রয়েছে। তাদের নাম যাচাই বাছাই করা হচ্ছে। পরীমনিকাণ্ডে যত বড় প্রভাবশালী জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বুলেন, পরীমনি, ফারিয়া মাহবুব পিয়াসা এবং প্রযোজক নজরুল ইসলাম রাজ আমাদের হেফাজতে রয়েছে। হেলেনা জাহাঙ্গীর, মিশু হাসান এখন আমাদের হেফাজতে নেই। তারা অন্য মামলায় পুলিশের কাছে রিমান্ডে আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হব।
এর আগে গতকাল শনিবার (৭ জুলাই) পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ ৬ জনের বাসায় অভিযান চালায় সিআইডি।
বার্তা বাজার/নব