সবকিছুই খুলে দেয়া হবে সীমিত পরিসরে: জনপ্রশাসন মন্ত্রী

বুধবার (১১ আগস্ট) ধাপে ধাপে বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হবে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর হার কমেনি।

রবিবার (৮ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামীতে দোকানপাট আস্তে আস্তে খুলে দিতে হবে। কিন্তু সবাই যাতে স্বাস্থ্য বিধি মেনে চলেন সেটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মাস্ক পড়ার বিষয়টি বেশী গুরুত্ব দিচ্ছি। এখন যে গণটিকাদান কর্মসূচি চলছে তা ১২ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচির মাধ্যমে কর্মজীবী মানুষকে টিকা দেয়া হবে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য বিধি মেনে ধাপে ধাপে সবকিছুই খুলে দেয়া হবে সীমিত পরিসরে। সেক্ষেত্রে গণপরিবহন, অফিস আদালত সবকিছুই। আগামীকালের মধ্যে বিষয়গুলো পরিষ্কার হবে।

তিনি এও জানান, অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখে ১১ তারিখ থেকে ধাপে ধাপে সব খুলে দেয়া হবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর