ভালুকায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভালুকায় আশ্রয় প্রকল্পে বসবাসরত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রকল্পের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে মোট ৭ জন উপকারভোগীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,নির্বাহি অফিসার সালমা খাতুন,মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান, ডঃ সেলিনা রশিদ,কৃষি কর্মকর্তা জেসমিন নাহার,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী প্রমুখ।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর