রৌমারীতে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন
কুড়িগ্রামের রৌমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিশ্বস্ত সহযাত্রী ও সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (৮ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল, উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গমাতাকে নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ, এবং সভা শেষে উপজেলার ০৭ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ।
এসময় উপস্থিত আরো ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর-এ ফাতেমা, জনস্বাস্থ্য প্রকৌশলী সেকবর আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, প্রাণীসম্পদ উপ সহকারী কর্মকর্তা স্বপন সরকার প্রমুখ।
ইয়াছির আরাফাত নাহিদ/বার্তাবাজার/পি