ভোলার চরফ্যাসন উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে ৭ প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুকরী মুকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাসন প্রেসক্লাব সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগষ্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
আরিফ হোসেন/বার্তাবাজার/পি