দৌলতপুরে পদ্মা নদীতে অবৈধ অস্ত্রের মহড়া

কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীতে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের মহড়া দিচ্ছে বলে জানান এলাকাবাসীরা। তারা জানান, স্থানীয় নেতা উজ্জল সর্দারের নেত্রীত্বে এক দল সন্ত্রাসী দৌলতপুর সিমান্তের শেষে ও রাজশাহী সিমান্তের শুরুতে পদ্মা নদী থেকে যে বালু উত্তোলন হয় সেই বালুবাহী কারগো থেকে চাঁদা উত্তোলনের জন্য নদীতে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্রের মহড়া দেয়।

এ বিষয়ে কারগো মালিকেরা জানান, নদীতে একদল সন্ত্রাসী প্রতিনিয়ত অবৈধ অস্ত্র নিয়ে উজ্জল সর্দারের নেত্রীত্বে আমাদের কারগো থেকে চাঁদা উত্তোলন করে। যারা চাঁদা উত্তোলন করে তারা বড় সন্ত্রাসী এবং একাধীক মামলার আসামী। আমরা সরকাররে কাছ থেকে ইজারা নেওয়া ঘাট থেকে বালু কিনে এনে বিক্রয় করি কিন্তু নদীর মাঝ পথে সন্ত্রাসীরা আমাদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করে। চাঁদা না দিলে তারা গুলি করে। আমরা তদন্ত করে প্রশাসনের কাছে বিচার চাচ্ছি।

এদিকে গত বৃহস্পতিবার দৌলতপুর থানায় উজ্জল সর্দারের নামে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নদী থেকে জোর করে নৌকা কেড়ে নেওয়া অভিযোগ হয়েছে।

ভুক্তভোগী নৌকা মালিক রাজশাহী জেলার বাঘা থানার রফেজ মন্ডলের ছেলে ইলিয়াস জানান, আমরা সন্ত্রাসী বাহিনীর অনৈতিক কর্মকান্ড দেখে ফেলাতে আমাদের নৌকা জোর করে কেড়ে নিয়েছে উজ্জলের বাহিনী বিল্লাল, নয়ন ও বক্করসহ ১০ থেকে ১২ জন। তারা একাধিক মামলার আসামী। বিষয়টি তদন্ত করে বিচার দাবি করছি।

এ বিষয়ে উজ্জল সর্দার জানান, আমি নিজে একজন বালু ব্যবসায়ী আমার কোন সন্ত্রাসী বাহিনী নাই। আমার অরাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কথা বলেছে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, নৌকা ছিনতায়ের বিষয়ে ইলিয়াস নামে একজন লিখিত অভিযোগ করেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর