জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী কুড়িগ্রামে উদযাপন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুস্প মাল্যদান, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
রবিবার(৮ আগস্ট) সকালে দলীয় অফিসে জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি চাষি এম এ করিম, সাইদ হাসান লোবান, আন্রহাম লিংকন,আকবর আলী, আ ন ম ওবায়দুর রহমান, জিল্লুর রহমান টিটু, ফজলে নুর তানু, মোস্তাফিজার রহমান সাজু, আবুল কালাম আজাদ, রাসেদুজ্জামান বাবু, মামুনুর রশীদ, সাজেদুল ইসলাম রাজু শিকদার, শ্যামল ভৌমিক, মওদুদ সুজন, রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব, মাহফুজ রহমান, যুবলীগ নেতা আনিছুর রহমান চাঁদ, মমিনুর রহমান মুমিন, ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আল-আমিন লিংকন প্রমুখ।
পরে জেলা কৃষক লীগের উদ্যোগে কলেজ মোর এলাকায় বৃক্ষ রোপণ ও বিভিন্ন জাতের গাছ বিতরণ করেন।
এসময় কৃষক লীগের আহবায়ক উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি