করোনায় ১৭ জেলায় ১০৪ জনের মৃত্যু

দেশে বেড়েই চলেছে করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় ১০৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশাল ও পটুয়াখালীতে ৩ জন করে ছয়জন, ভোলায় ৪ জন এবং পিরোজপুরে ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে বাকি ৯ জন মারা গেছেন শের ই বাংলা মেডিক্যালে। ফরিদপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন আক্রান্ত ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজশাহী মেডিকেলে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১২ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১১, নাটোরের ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনা, নওগাঁর একজন করে রয়েছেন।

চট্টগ্রামে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ময়মনসিংহে মারা গেছেন ১২ জন। এদের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোণার ২ জন রয়েছেন।

এছাড়া, কুষ্টিয়ায় ১২, কুমিল্লায় ৫ ও সাতক্ষীরায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, খুলনায় গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন ২ জন মারা গেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর