হেলেনা-পরীমণির বাসায় সিআইডির টিম

আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কারের পর হেলেনা জাহাঙ্গীর, অভিনেত্রী পরীমণিসহ আরও ৬ জনের বাসা পরিদর্শন করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (০৭ আগস্ট) বেলা ৩টা থেকে এই অভিযান চালানো হয়।

সিআইডির একটি সূত্র থেকে জানা যায়, বিভিন্ন আলামত সংগ্রহের জন্য হেলেনা জাহাঙ্গীর, পরীমণিসহ অন্যান্যদের বাসা পরিদর্শন করছে তারা। সাড়ে ৪ ঘন্টা ধরে চলা এই অভিযানে পাওয়া যায় বিভিন্ন ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন আলামত। এগুলোর ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানা যায়।

হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, রাজ, ফারিয়া ও মরিয়ম এখন আছেন সিআইডির হেফাজতে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক সাতটি মামলা তদন্ত করছে সংস্থাটি। এর পূর্বে ডিবি আসামি মামলার নথিপত্র সিআইডির কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, চাকরিজীবী লীগ নামের ভুঁইফোড় সংগঠন খুলে সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত হন নানা কারণে বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর। এর গত ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর গত রোববার (১ আগস্ট) রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর থেকে মাদকসহ গ্রেফতার হন কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ। এরপর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মাদক, অস্ত্রসহ গ্রেফতার হন শরফুল হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসান।

নানা নাটকীয়তার মধ্যে গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার হন
আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তাঁর পরপরই নিজ বাসভবন থেকে গ্রেফতার হন প্রযোজক রাজও।

সবশেষ, শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে রাতে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর