ফটিছড়িতে ফ্রি করোনা টিকা রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শনিবার (৭ আগষ্ট) থেকে ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলমান এই টিকা কার্যক্রমে নিবন্ধন এর মাধ্যমেই টিকা নিতে পারবে।

তারই ধারাবাহিকতায় রোববার(৮ আগস্ট) ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন ফটিকছড়ি উপজেলা পাইন্দং ইউপির ৭নং ওয়ার্ডে।

ফটিকছড়ির সংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সার্বিক তত্ত্বাবধানে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালনায় উপজেলার পাইন্দং ইউনিয়নে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সালাউদ্দীন সরোয়ার এর আয়োজনে এ কেন্দ্রের’র উদ্বোধন হয়। এসময় ইউপি সদস্য মো: সালাউদ্দিন সরোয়ার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউপি সদস্য সালাউদ্দিন সরোয়ার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম আরম্ভ করেছে তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি ৬ নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে এই কার্যক্রম।

সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই ক্যাম্পেইন উদ্বোধন করেছি, এই ক্যাম্পে সম্পূর্ণ ফ্রিতে টিকা রেজিস্ট্রেশন করতে পারবে জনগণ।

মো: ইউসুফ হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর