রাজশাহীর বাঘায় প্রতি কেজি কাঁচামরিচের দাম ২০০ টাকা। রোববার(৮ আগস্ট) উপজেলার আড়ানী হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে। জানা যায়, গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে উপজেলার অধিকাংশ জমির মরিচ মরে যাচ্ছে। তাই কাঁচামরিচের দাম নাগালের বাইরে।
শনিবার(৭ আগস্ট) আড়ানী হাটে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে সাড়ে ৭ হাজার টাকা থেকে ৮ হাজার টাকায়। যা আগের তুলানায় অনেক দামে বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও এলাকায় মরিচ তুলনামূলক কম। এবার চাষিরা আশায় ছিল ভালো ফলন হবে। কিন্তু সে আশা আর পূরণ হচ্ছে না।
মরিচ চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় মরিচের ফলন ভালো হয়নি। চাষিরা হাজার হাজার টাকা ব্যয় করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ইতিপূর্বে অধিকাংশ মরিচগাছের গোড়া পচে মরে যাচ্ছে। দাম বেশি হলেও খরচের টাকা উঠছে না। গত মৌসুমে প্রতিদিন আড়ানী বাজারের তালতলা মোড়ে ৮০০ মণ থেকে এক হাজার মণ মরিচ আমদানি হতো। এবার তা নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, পদ্মা নদীর শাখা বড়াল নদীর ধারে হওয়ায় মরিচ আবাদ ভালো হয়। মরিচে ছত্রাক জনিত কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলায় প্রায় ১১৬ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।
বার্তাবাজার/পি