কর্মস্থলে ফিরতে শিমুলিয়ায় আজও যাত্রীর চাপ

ফেরি।

প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।

শনিবার(৭ আগস্ট) রাত থেকে শুরু করে রোববার (৮ আগস্ট) ভোর সকাল পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। তবে বাড়ি ফেরা মানুষের চাইতে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে। এদিকে শিমুলিয়াঘাটে পরাপারের অপেক্ষায় এখনো ব্যক্তিগত ও পণ্যবাহী ৮ শতাধিক ট্রাকসহ গাড়ির দীর্ঘ সারি রয়েছে শিমুলিয়া ঘাট এলাকায়।

মাদারিপুর থেকে আসা বেসরকারি ব্যাংকে কর্মকর্তা শিউলি বেগম বলেন, রোববার ঢাকার যাত্রাবাড়ি যাবো কর্মস্থলে। তবে লকডাউন এর কারণে আমাকে ঢাকায় প্রবেশ করতে অনেক দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। গণপরিবহন বন্ধ তাই পায়ে হেটে হলেও গন্তব্যে যেতে হচ্ছে।

ঘটনার সত্যতা রিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া ঘাটে ব্যক্তিগত ও পণ্যবাহী মিলিয়ে ৮ শতাধিক ট্রাক পদ্মা পারের অপেক্ষায় আছে। অন্যদিকে, লঞ্চে চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীচাপ বেড়েছে।

বার্তাবাজার/পি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *