বড় শহরকে টার্গেট করছে তালেবান

আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের রাজধানী শেবারঘানের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। ২৪ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দেশটির দু’টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেল।

২৪ ঘন্টার ভেতর আফগানিস্তানের দুটি প্রাদেশিক রাজধানী এখন তালেবানদের দখলে। দেশটির উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের রাজধানী শেবারঘানের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) নিম্রোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তাঁরা দখল করে ফেলে। ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি শহর এই জারাঞ্জ। শরের চারিদিক দখল নেওয়ার পর তালেবান এখন সামনে এগোচ্ছে।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর থেকে তালেবান বেশ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। আগে গ্রামীণ অঞ্চল দখল করে এখন তাঁরা টার্গেট করছগে বড় বড় শহরগুলোকে।

বিবিসির এক সাক্ষাৎকারে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সরকার বাহিনী শহরে অবস্থান করছে তাঁরা দ্রুত তালেবানদের সেখান হতে সরিয়ে দেবেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর এবং দক্ষিণের লস্কর গাহ শহর দখলে যেন মরিয়া হয়ে উঠেছে তালেবান। অপরদিকে সরকারী বাহিনীও তাদের নিয়ন্ত্রণ রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে শেবারঘানের ডেপুটি গভর্নর কাদের মালিয়া তালেবানের হাতে নিয়ন্ত্রণ চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তালেবান ওই শহর পুরোপুরি দখল করতে পারেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে এবং বিমান হামলা চালাচ্ছে।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর