রাজশাহী মেডিকেলে আরো ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৮ আগস্ট) সকাল ৮ টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১০ জন এবং নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ২ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ১০, নাটোর ৩, পাবনার ১, চাঁপাইনবাবগঞ্জের ২ এবং নওগাঁর, কুষ্টিয়ার ও সিরাজগঞ্জের ১ জন করে আছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

মাহাবুল ইসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর