গণটিকা কর্মসূচির ২য় দিনে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে দেয়া হবে টিকা

গণটিকা কর্মসূচি।

সারাদেশে শুরু হওয়া গণটিকা কর্মসূচির দ্বিতীয় দিন আজ। আজ ও আগামীকাল দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে দেয়া হবে টিকা। মঙ্গল থেকে বৃহস্পতিবার টিকা পাবেন মিয়ানমারের বাস্ত্যচূত রোহিঙ্গারা।

শনিবার(৭ আগস্ট) গণটিকা কার্যক্রমের প্রথম দিনে সারা দেশে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩ হাজার ৭শ’ ৯৮ জন।

এ নিয়ে মোট প্রায় ১ কোটি ৩১ লাখ প্রথম ডোজ এবং প্রায় ৪৫ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে গণটিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সম্প্রসারিত আকারে আজ থেকে দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী; অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

বার্তাবাজার/পি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *