ভারতে ডেল্টার পর নতুন ভ্যারিয়েন্ট ইটার আগমন

ভারতে করোনা ভাইরাসের অতি সংক্রমিত ভ্যারিয়েন্ট ডেল্টা’র পর এবার ভাইরাসের নতুন একটি স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটির মিজোরাম ও কর্নাটক রাজ্যে ইটা নামক এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে কর্নাটকের কর্তৃপক্ষ। তবে রাজ্য সরকারের মতে, ইটা নিয়ে এখনো তেমন চিন্তার কিছু নেই।

দুই সপ্তাহ আগে শারীরীক অসুস্থতা নিয়ে হাসপআতালে ভর্তি হন বেঙ্গালুরুর এক বাসিন্দা। পরে তাঁর শরীরে করোনা ধরা পরলে পরীক্ষা করে জানা যায় তিনি ইটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ভাইরাসের রুপ জানতে জিনোম সিকোয়েন্সিং করতে কিছু সময় লাগে, তাই ইটার উপস্থিতি জানতে কিছুটা সময় লেগেছে।

ইটা নামক এই ভ্যারিয়েন্টের প্রথম সন্ধান মিলে মিজোরামে। সেখানে এই সংক্রমণ না ছড়ালেও কর্নাটকে একই স্ট্রেইন কয়েক দিনের ভেতর শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরী হয়েছে।

২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশে এই সংক্রমণ শুরু হওয়ার কথা বলা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই। লোটা, কাপ্পা, ল্যামডা, আলফা, বিটা, গামা ও ডেল্টা এখন নজরে রয়েছে। ইটা সেই তালিকায় নেই। যদিও নাইজেরিয়াতে করোনার এই রূপ ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবুও এখনই একে মারণ রূপ বলে মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সামাল দিতে প্রচুর হিমশিম খেতে হয় মোদি সরকারের। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস ভারতে ইতোমধ্যে মারাত্বক রুপ ধারণ করেছে। প্রতিদিনই এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এর মধ্যেই আবার নতুন ভ্যারিয়েন্টের আগমন হল।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর