দেশে একদিনেই টিকা পেলেন ২৭ লাখের বেশি মানুষ

প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে দেশে গণটিকাদান কার্যক্রমের প্রথম দিনে ২৭ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন। এর মধ্যে প্রায় ২৫ লাখ মানুষকেই দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন। সবমিলিয়ে দেশে এক দিনে টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

শনিবার (৭ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার(৭ আগস্ট) সারাদেশে মোট ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে করোনার সংক্রমণ প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৮ এবং নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন। টিকাগ্রহীতাদের মধ্যে সিনোফার্মের টিকা পেয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ পুরুষ ও ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন নারী। আর মডার্নার টিকা পেয়েছেন এক লাখ ৬১ হাজার ১৯ জন পুরুষ ও এক লাখ ২২ হাজার ৭০২ জন নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে সিনোফার্মের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৭ হাজার ৩৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।

শনিবার সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে নারী-পুরুষ পৃথক না করায় গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট জেলার প্রথম দিনের গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশনের মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর