রোহিঙ্গাদেরও টিকার আওতায় আনা হচ্ছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা গোষ্ঠিকে পর্যায়ক্রমে সকল বয়সীদের টিকা দেওয়া হবে।
তবে প্রথমে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে দেশের প্রায় ৪৮ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠিকে টিকা প্রদানের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
কক্সবাজার জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ এ আয়োজন করতে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে টিকা কর্মসূচি পালন করা হবে।
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের টিকা কার্যক্রম বাড়তে পারে বলা জানা যায়। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৫৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি কেন্দ্র দুইজন টিকাদান কারির বিপরীতে থাকবে তিন জন স্বেচ্ছাসেবক। রোহিঙ্গা ক্যাম্পসহ জেলায় টিকা ক্যাম্পেইন পরিচালনার জন্য জেলা প্রশাসনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন,প্রথম ডোজ দিতে যদি ৩ দিনের বেশি সময় প্রয়োজন হয় তাহলে তা করা হবে। বৃষ্টির জন্য ক্যাম্পের রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এতে চলাচলে সমস্যা হয়। এসব কারণে কিছুটা বেশি সময় লাগতে পারে।
জেলা প্রশাসক মো. মামুনুর জানান, কক্সবাজারে ২২৮টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে টেকনাফ ও উখিয়া উপজেলায় ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে টিকা কার্যক্রম পরিচালনা করার জন্য সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্টদের সব সহযোগিতা দেয়া হয়েছে।
বার্তা বাজার/টি