পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা’র জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
দিনটির প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ ফজিলাতুন নেছা’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলী খান রেজা মামুন, সদস্য কামরুজ্জামান রকি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল আহমেদ ডন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান রাসেল।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব, অ্যাডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অন্তু, স্বেচ্চাসেবক লীগের নেতা রাজিব প্রমুখ।
মোঃমাসুদ রানা/বার্তা বাজার/এসবি