বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন খান

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন খান।

গতকাল শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মূত‍্যুবরণ করেন।

শনিবার (৭ আগস্ট) বিকালে তার লাশ রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে এসে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ‍্যের সৃষ্টি হয়। বাদ আছর হাজারো মানুষের উপস্থিতে উপজেলা পরিষদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন রায়পুরার সাংসদ সাবেক মন্ত্রী জনাব রাজিউদ্দিন আহমেদ, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ প্রমুখ।

এরপর বাদ মাগরিব হাসনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার নিজ গ্রাম হাসনাবাদে বাবার কবরের পাশে দাফন করা হয়।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর