দৌলতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া দৌলতপুর থানাধীন খাস মথুরাপুর পিপলস্ ডিগ্রী কলেজ মেইনগেটের সামনে প্রাগপুর -ভেড়ামারাগামী পাঁকা রাস্তা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
মাদক ব্যবসায়ীর নাম আমিরুল ইসলাম (২৭)।

শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম ভেড়ামারা থানার ষোলদাগ (বাধপাড়া, হাসপাতাল রোড) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

শনিবার বিকেলে ওসি দৌলতপুর কুষ্টিয়া ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেন। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এস. এম. সরোয়ার পারভেজ /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর