করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে ন্যায় নরসিংদীর রায়পুরায় চলছে গনহারে টিকা দান কর্মসূচি। শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় ২৪ টি ইউনিয়নে টিকাদান কেন্দ্র একযোগে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি।
জানা যায়, উপজেলার ২৪টি কেন্দ্র ৭২ টি বুথের মাধ্যমে ১ হাজার ৪৪০ জনকে টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি সকাল ৯ টায় শুরু হয়ে একটানা বিকাল ৩টা পর্যন্ত চলে।
সরজমিনে বিভিন্ন টিকা কেন্দ্র গুলা ঘুরে দেখা যায়,করোনার টিকার প্রথম ডোজ নিতে হুমড়ি খেয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মনে হচ্ছে মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে।
ইউনিয়ন পর্যায়ে টিকা দান শুরু হওয়ায় টিকার প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়ে গেছে। তাবে এ সময় অনেক কেন্দ্রে স্বাস্থবিধি মানা হচ্ছেনা। দুপুর ১২ টায় উপজেলার হাইরমারা কেন্দ্রে গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনকে সারিবদ্বভাবে দাড় করানো হয়নি। ফলে গাদাগাদি করে লোকজন দরজার সামনে জড়ো হয়ে আছে।
হাইরমারা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা বলেন, যতটুকু সম্ভব ততটুকু মানা হচ্ছে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মানানোর জন্য।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন বলেন, আমরা নির্দেশনা দিয়েছি স্বাস্থ্যবিধি মানার জন্য। প্রথম দিন অনেক লোক উপস্থিত হওয়ায় এবং গ্রামের মানুষের মধ্যে সচেতনতা কম। তবে আমরা চেষ্টা করছি স্বাস্থ মানার জন্য।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি